্স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
বাংলাদেশ গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের মীরসরাই থানাধীন ইছাখালী ঘাট সংলগ্ন এলাকায় আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার রাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন মীরসরাই কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক হতে ফিশিং বোটে স্থানান্তরকালে প্রায় ৩৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৯৬০ বস্তা (৪৮ হাজার কেজি) ইউরিয়া সার, পাচার কাজে ব্যবহৃত ৪ টি ট্রাক ও ১ টি ফিশিং বোটসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক, বোট ও আটককৃত পাচারকারীদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, উপদেষ্টা: এডভোকেট কামরুল ইসলাম,
অফিস: শখ সেন্টার, ৫৬ পুরানা পল্টন, ঢাকা, মোবাইল: +8801554062639 , ইমেইল: mdreaiz18@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত