মো. সেলিম উদ্দিন খাঁন
কক্সবাজার সরকারি কলেজের নারী হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা নামের এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরীফা কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় হোস্টেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহিলা পুলিশ সদস্যরাও অংশ নেন। এ সময় শরীফার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আটক ছাত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক এলাকায় মাদকদ্রব্যের এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা বিষয়টি যথাযথভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, উপদেষ্টা: এডভোকেট কামরুল ইসলাম,
অফিস: শখ সেন্টার, ৫৬ পুরানা পল্টন, ঢাকা, মোবাইল: +8801554062639 , ইমেইল: mdreaiz18@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত