মোঃ হোসেন বাবলা
শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শক্তিশালী বেপজা পাবলিক স্কুলের বিপক্ষে ট্রাইবেকারে ৩-১ গোলে জিতে ফাইনালে উঠেছে রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয়।
জয়ী দলের খেলোয়াড়কে পুরস্কার তুলে দেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
১৬ সেপ্টেম্বর, বুধবার বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ২য় সেমিফাইনালে লড়াকু ফেয়ার প্লে খ্যাত কদম মোবারক চসিক উচ্চ বিদ্যালয় কে ২-০ গোলে হারিয়ে বিশাল আয়োজনের ফাইনাল মঞ্চের টিকেট জিতেছে পতেঙ্গা মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়।
খেলার শেষ ৫ মিনিটে শামীমের ক্রস থেকে ৯ নং জার্সি রাফি হেড দিয়ে বল জালে জড়িয়ে দেন।
এর ২ মিনিট পর শামীম একাই মাঝ মাঠ থেকে বল পেয়ে বাম পায়ের জোরালো শটে গোল করে ম্যাচ সেরা পুরস্কারও জিতেছেন।
খেলা শেষে জয়ী দলের শামীমের হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপির সদস্য সচিব ও টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী নাজিমুর রহমান চৌধুরী।
এর আগে দুটি সেমিফাইনাল খেলা পরিদর্শন করেন টুর্নামেন্ট কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাবেক কাউন্সিলর নেওয়াজ মোঃ খান, সাবেক কাউন্সিলর হাজী মোঃ ইসমাইল বালি,বেপজা পাবলিক স্কুলের প্রিন্সিপাল স্যার, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সাবেক জেলা দলের কোচ হায়দার কবির প্রিন্স, সাবেক ফুটবলার মোঃ মামুন উদ্দিন, সাবেক ফুটবলার মোঃ মানিক, লোকমান সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক গণ। আগামী শনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, উপদেষ্টা: এডভোকেট কামরুল ইসলাম,
অফিস: শখ সেন্টার, ৫৬ পুরানা পল্টন, ঢাকা, মোবাইল: +8801554062639 , ইমেইল: mdreaiz18@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত