নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
এক মাসের ব্যবধানে ভারী বর্ষণে আবারও তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। রোববার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে সোমবার সকালে কাতালগঞ্জ, মুরাদপুর, চকবাজার, পাঁচলাইশসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে অফিস ও কর্মস্থলগামী মানুষ চরম দুর্ভোগে পড়েন, কয়েকগুণ বাড়তি ভাড়া গুনতে হয় যাত্রীদের।
আবহাওয়া অফিস জানায়, ২৪ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এ পরিস্থিতি আরও দুই-তিন দিন স্থায়ী হতে পারে। এদিকে, জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প চলমান থাকলেও সুফল মিলছে না। তবে সিটি করপোরেশনের দাবি, অতিভারী বৃষ্টির পাশাপাশি জোয়ার থাকায় পানি দ্রুত নামতে পারছে না।
সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, উপদেষ্টা: এডভোকেট কামরুল ইসলাম,
অফিস: শখ সেন্টার, ৫৬ পুরানা পল্টন, ঢাকা, মোবাইল: +8801554062639 , ইমেইল: mdreaiz18@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত