নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয় দামপাড়া পুলিশ লাইন্সের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় তিনি দামপাড়া পুলিশ লাইন্সের বিভিন্ন স্থানে চলমান সবুজায়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক; উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) জনাব মোঃ আমিরুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, উপদেষ্টা: এডভোকেট কামরুল ইসলাম,
অফিস: শখ সেন্টার, ৫৬ পুরানা পল্টন, ঢাকা, মোবাইল: +8801554062639 , ইমেইল: mdreaiz18@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত