চট্টগ্রাম নিজস্ব প্রতিবেদন
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৪ নং ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৪ টি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের ৪ টন কয়লা এবং ৫২০ লিটার কেরোসিনসহ ৩ টি সাম্পান বোট ও ১ টি লাইফ বোট জব্দ করা হয়।
জব্দকৃত কয়লা, কেরোসিন ও চোরাচালান কাজে ব্যবহৃত বোটসমূহের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, উপদেষ্টা: এডভোকেট কামরুল ইসলাম,
অফিস: শখ সেন্টার, ৫৬ পুরানা পল্টন, ঢাকা, মোবাইল: +8801554062639 , ইমেইল: mdreaiz18@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত